ছাত্রলীগ সভাপতি

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বাংলাদেশ পাকিস্তান হবে

২৭ নভেম্বর ২০১৮, ০৯:৪৩ PM
কমীসভায় বক্তব্য রাখছেন ছাত্রলীগ সভাপতি

কমীসভায় বক্তব্য রাখছেন ছাত্রলীগ সভাপতি © টিডিসি ফটো

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে ক্ষমতায় আসতে না পারলে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভায় ছাত্রলীগ সভাপতি এ সব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্রলীগ সভাপতি বলেন, এবার যদি নৌকা ক্ষমতায় আসতে না পারে তাহলে বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ আফগানিস্তান, পাকিস্তানের মতো হয়ে যাবে। দেশে একটা গৃহযুদ্ধ লাগবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে না।

কর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি বলেন, নিজ আসনের আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার জন্য ছাত্রলীগ কর্মীদের প্রত্যেকদিন অন্তত এক ঘণ্টা সময় ব্যয় করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সিদ্দিক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬