আদালতের নিষেধ অমান্য করে ঢাবিতে শিক্ষক নিয়োগের চেষ্টা!

২৭ নভেম্বর ২০১৮, ০৮:১৯ PM

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগে শিক্ষক নিয়োগের চেষ্টার অভিযোগ উঠেছে। জানা যায়, গত ১৩ নভেম্বর থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগে একজন সহকারী শিক্ষক নিয়োগের জন্য বোর্ড বসে। এতে সভাপতি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন,  থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের চেয়ারম্যান আহমেদুল কবির প্রমুখ।

ওই বোর্ডে কাজী তামান্না হক সিগমাকে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। তিনি ওই বিভাগের প্রভাষক ছিলেন। এর আগে একই পদের জন্য গত বছরের ১৮ অক্টোবর সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। চলতি বছরের ১৭ জানুয়ারি বোর্ড বসে। ওই বোর্ডে সাইদুর রহমান নামে একজনকে সুপারিশ করা হয় যার অনার্স ছিল না। নিয়োগের সুপারিশের বিপক্ষে সৈয়দ মামুন রেজা নামে একজন উচ্চ আদালতে রিট করেন ( রিট নম্বর) ৪৩০৮) । রিটের শুনানিতে আদালত গত ২৭ মার্চ ওই নিয়োগ স্থগিত রাখার আদেশ দেন। এরপর একই পদে নিয়োগের জন্য চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। গত ১৩ নভেম্বর বোর্ড বসে। ওই বোর্ডে বিভাগের প্রভাষক তামান্না হক সিগমাকে নিয়োগের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে আজ ২৭ নভেম্বর উচ্চ আদালতের বিচারপতি মো. আশরাফুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী বেঞ্চে শুনানিতে ওই পদে শূন্য রাখার নির্দেশ দেওয়া হয়।

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষক নিয়োগের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিষয়টি জানেন না বলে জানান।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬