ঢাকা বিশ্ববিদ্যালয়

‘ক’ ইউনিটের সাক্ষাৎকার ২৩ ও ২৪ ডিসেম্বর

২০ নভেম্বর ২০১৮, ০৮:০০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ক ইউনিটের অর্ন্তভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এ. এফ. মুজিবুর রহমান গণিত ভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকার ০১ থেকে ১০০০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।  এরপর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০১ থেকে ২০০০ এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২০০১ থেকে ৩০০০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।  এর পরদিন ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মেধাক্রম ৩০০১ থেকে ৪০০০ এবং বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেধাক্রম ৪০০১ থেকে ৫০০০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। 

সাক্ষাৎকারে প্রার্থীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এস.এস.সি. এবং এইচ.এস.সি. পরীক্ষার মূল নম্বরপত্র এবং ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির বিষয় পছন্দক্রম ফরমের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।  সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল নম্বরপত্র জমা নেয়া হবে।  জমা দেয়ার আগে ভর্তিচ্ছু প্রার্থীদের প্রত্যেকটি নম্বরপত্রের অন্তত ১০টি করে সত্যায়িত ফটোকপি নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তীতে ভর্তির সময় প্রয়োজন হবে।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬