ঢাবিতে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে র‌্যালি

১৯ নভেম্বর ২০১৮, ০৪:৪৬ PM
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান র‌্যালির উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান র‌্যালির উদ্বোধন করেন। © টিডিসি ফটো

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের উদ্যোগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালি বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি সকাল সাড়ে ৯ টায় টিএসসি মোড় থেকে শুরু হয়ে শাহাবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের নারী শিক্ষার্থী এবং কর্মজীবী নারীরা অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, নারীবান্ধব টয়লেটের অভাবে যাত্রাপথ, কর্মস্থল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা টয়লেট ব্যবহার থেকে বিরত থাকেন। তার ফলশ্রুতিতে নারীরা নানা শারীরিক ও মানসিক চাপের শিকার হয়ে থাকেন। তাই সর্বত্র নারীবান্ধব টয়লেট নিশ্চিত করা দরকার।

কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইশতিয়াক নাহিদ এবং হেড অব সেলস মো. সোহেল হাওলাদারসহ প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন ।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬