ঢাবি আইটি সোসাইটির নতুন কমিটি

১৩ নভেম্বর ২০১৮, ১১:২৬ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) ২০১৮-১৯ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন টেলিভিশন ফিল্ম এ্যান্ড ফটোগ্রাফি স্ট্যাডিজ ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী দেবরাজ দেব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী রাসেল মাহমুদ। এই কমিটি ২০১৮-১৯ মেয়াদে এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংগঠনের অফিস কক্ষে সদস্যরা ভোটের মাধ্যমে নতুন এই নেতৃত্ব নির্বাচন করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ। কমিশনার ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান, সাবেক সভাপতি আরিফ ইবনে আলী এবং মহিউদ্দিন বাবর।

নতুন কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সন্ধি ইসলাম, ফারিয়া রিফাত, ভাস্কর প্রদীপ্ত এবং মাসুদ সুইট। যুগ্ম-সাধারণ সম্পাদক শিহাব মাহমুদ, এ আর খোকন, ওমর ফারুক মোর্শেদ, দেলোয়ার হোসেন এবং মঈন মুহতাদিউল হক রাহাত। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহজাবিন দিশা, অর্থ সম্পাদক দেবজিৎ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারিয়ানা প্রিয়া, কর্পোরেট সম্পর্ক বিষয়ক সম্পাদক আসিফুজ্জামান এবং অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম আলিফ, আসলাম হোসেইন ও তানিয়া ইসলাম।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬