ঢাবি অধিভুক্ত সাত কলেজ

সাত দিনের মধ্যে ফল বিপর্যয় সমাধানের দাবি

০৮ নভেম্বর ২০১৮, ০৭:১৮ PM
মানববন্ধনে সাত কলেজের শিক্ষার্থীরা

মানববন্ধনে সাত কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

আগামী সাত দিনের মধ্যে ফলাফল বিপর্যয়ের সমাধানের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় তারা।

জানা যায়, ২০১২-১৩ সেশনের চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফলে শিক্ষার্থীদের বড় একটি অংশ ফেল করে।  এতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থীদের মাঝে।  এই ফলাফল পুনঃমূল্যায়নের দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ প্রদর্শন করে আসছে সাত কলেজের শিক্ষার্থীরা।  

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই গণহারে এ ফেল কোনোভাবেই কাম্য নয়।  ফল বিপর্যয়ের বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি। খাতার সঠিক মূল্যায়নের আবেদন করেও কোনো সাড়া পাইনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি ফলাফল বিপর্যয় সমাধানে দ্রুত পদক্ষেপ নেন।

মানববন্ধনে পরীক্ষার উত্তরপত্রের যথাযথ পুনঃমূল্যায়ন, পুনঃবিবেচনা করে শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির সুযোগ ও সাত দিনের মধ্যে ফলাফল বিপর্যয়ের সমাধানের দাবি জানানো হয়।

আসিফুর ইসলাম মনির সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬