ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিবন্ধী কোটায় ভর্তির সুযোগ পাচ্ছে হৃদয়

০৮ নভেম্বর ২০১৮, ০৬:২৭ PM
ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার দিন মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসে হৃদয়

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার দিন মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসে হৃদয় © টিডিসি ফটো

প্রতিবন্ধী কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু প্রতিবন্ধী শিক্ষার্থী হৃদয়। বৃহস্পতিবার ডিনস কমিটির সভায় হৃদয়কে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ডীন কমিটির সদস্য আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন মায়ের কোলে চড়ে কেন্দ্রে আসার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সেটি সবার নজরে নজর কাড়ে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেধাতালিকায় পিছিয়ে পড়ে হৃদয়। ফলে প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য আবেদন করে সে। পরে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রতিবন্ধী কোটার আওতায় (বাক, শ্রবণ বা দৃষ্টি প্রতিবন্ধীরা কোটায় পড়ে) না পড়ায় হৃদয় সরকারকে ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

তবে ডীনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধী কোটাতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে হৃদয় সরকার। ডিনস কমিটির সিদ্ধান্তের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট ডিনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটে ৩৭৪০তম পজিশন অর্জন করে হৃদয় সরকার। যদিও এই ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৩৮৩টি। তবে সেখানে প্রতিবন্ধী কোটার আসন খালি ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটার ফর্ম সংগ্রহ করতে গেলে তাকে জানানো হয়, সে ওই কোটার জন্য প্রযোজ্য নয়। হৃদয় সরকার ‘সেরিব্রালপালসি’ নামের একটি জটিল রোগে আক্রান্ত। তিনি ছোট বেলা থেকেই হাটা চলা করতে পারেন না। প্রতিবন্ধী হিসাবে সমাজকল্যাণ বিভাগ থেকে তালিকাভুক্তির সনদ রয়েছে তার। 

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬