তুলে নেয়ার ২০ ঘন্টা পর ছাড়া পেলেন ঢাবি শিক্ষার্থী

০৭ নভেম্বর ২০১৮, ০৬:৩৪ PM
সাজ্জাদ হাসান

সাজ্জাদ হাসান © টিডিসি ফটো

ডিবি পরিচয়ে তুলে নেয়ার ২০ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাজ্জাদ হাসান নামের ওই শিক্ষার্থীকে।  সাজ্জাদ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শ্যাডোর সামনে থেকে সাজ্জাদকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার সহপাঠীরা। তারা জানান, জুনিয়রদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন সাজ্জাদ। এ সময় একটি মাইক্রোবাস তাদের সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে তাদের কাছে ডিবি পরিচয় দেয় এবং সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তারা আড্ডারত জুনিয়রসহ সাজ্জাদকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, একজনকে (সাজ্জাদ হাসান) জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে ছেড়ে দেয়ার বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬