ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস থেকে ডিবি পরিচয়ে শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ

০৭ নভেম্বর ২০১৮, ০৩:৪৫ PM
সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন © টিডিসি ফটো

ডিবি পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাজ্জাদ হোসেন নামে এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শ্যাডোতে আড্ডা দেয়ার সময় তাকে তুলে নেয়া হয় বলে জানান সহপাঠীরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ডিবি পুলিশ।

সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সহপাঠীরা জানায়, জুনিয়রদের সাথে আড্ডা দিচ্ছিলেন সাজ্জাদ। এ সময় একটি মাইক্রোবাসে কয়েকজন তাদের কাছে এসে ডিবি পরিচয়ে সাজ্জাদসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করে। পরে জুনিয়রসহ সাজ্জাদকে মাইক্রোবাসে তুলে নেয় তারা। কিছুদূর গিয়ে জুনিয়রদের ছেড়ে দিলেও সাজ্জাদকে নিয়ে যায়।

আজ দুপুরে সহপাঠীরা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক নাইমা হককে বিষয়টি অবহিত করে। তিনি শিক্ষার্থীদের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর কাছে পাঠান। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, বিষয়টি শুনেছি। ডিবির সাথে কয়েকবার কথা বলেছি। এখনো কোন তথ্য পাই নাই।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬