রোকেয়া হলের সাবেক ছাত্রীদের মিলনমেলা

০২ নভেম্বর ২০১৮, ০৩:৫১ PM
টিএসসিতে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য

টিএসসিতে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য © টিডিসি ফটো

‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।’ রবীন্দ্রনাথের গানের এই চরণটি সত্যিই অমর। পুরানো দিনের স্মৃতি ভুলে থাকা কঠিন। আর সেই স্মৃতিগুলো যদি হয় টগবগে যৌবন আর তারুণ্যের, তবে জীবনের বাঁকে বাঁকে দোল দিয়ে যায় সেই দিন ও ক্ষণ। সুযোগ পেলেই সেসব দিনের স্মৃতি বিজড়িত স্থান ও মানুষের সাথে আড্ডায় গল্পে মেতে উঠতে চায় মন। 

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) পুরানো দিনের সখিদের নিয়ে আড্ডায় মেতেছে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক শিক্ষার্থীরা। ‘সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে এসো মিলি মোরা সৃজনী ছন্দে’ এই প্রতিপাদ্য নিয়ে রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের ৫ম পুনর্মিলনী উৎসব আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন। 

উপাচার্যের সাথে সাবেক শিক্ষার্থীদের দলগত ছবি

উদ্বোধনী অনুষ্ঠানের পর পুরানো বন্ধুদের সাথে আড্ডা আর গল্পে ব্যস্ত দেখা যায় সাবেক এই শিক্ষার্থীদের। এসব শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে বড় বড় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। কিন্তু বন্ধুদের আড্ডায় বয়সের বাধ্য আর দায়িত্বের ভাড়িক্কি ভাব ভুলে সবাই নির্মল আনন্দে মেতে উঠেন। পুরানো স্মৃতি রোমন্থন আর পারিবারিক খোঁজ খবর নিতে দেখা যায় একে অপরকে। দল বেধে টিএসসি থেকে হলের গেটে ছবি তোলা, হলের বিভিন্ন জয়গায় বসে আগের কথা গুলো আবার মঞ্চায়ন করছেন অনেকে। এই মিলন মেলা চলবে রাত পর্যন্ত। 

রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. রওশন আরা ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হামিদা আখতার বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ। এ সময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা উপস্থিত ছিলেন। 

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬