ডাকসু নির্বাচন

শিক্ষার্থীদের ডাটাবেজ প্রকাশ, তৈরি করা হবে ভোটার তালিকা

৩১ অক্টোবর ২০১৮, ০১:৪২ PM

প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের গঠনতন্ত্র পরিবর্তন করা হতে পারে বলে মন্তব্য করেছেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার বেলা ১২ টায় ভিসি অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাশরুমে হল ভিত্তিক শিক্ষার্থীদের ডাটাবেজ প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ৩৮ হাজার ৪ শত ৯৩ জন শিক্ষার্থীদের ডাটাবেজ প্রকাশ করা হয়। এতে ১৩টি ছাত্র হলে ২৩ হাজার ৯ শত ৮৪ জন ও ৫টি ছাত্রী হলে ১৪ হাজার ৫ শত ৯ জন শিক্ষার্থী রয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) ড. মোহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ডাটাবেজে কোনো রকমের ভুল থাকলে তা সংশ্লিষ্ট হল অফিসের মাধ্যমে সংশোধন করে নিতে পারবে।

ভিসি ড. আখতারুজ্জামান বলেন, এটি প্রাথমিক ও খুবই বড় কাজ। আমরা বিভিন্ন হলের শিক্ষার্থীদের ডাটাবেজ প্রকাশ করেছি। এর থেকে ভোটার তালিকা তৈরি করা সহজ হবে। এছাড়া শিক্ষার্থীরা এটি থেকে বিভিন্নভাবে উপকৃত হতে পারবে।

অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা কী ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডাকসুর সংবিধান অনুযায়ীই আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। খুব সম্ভবত তারা অংশ গ্রহণ করতে পারবে না। কারণ তারা সরকারি কলেজের। এক্ষেত্রে তাদের নিজস্ব ব্যবস্থাপনা থাকতে পারে।

দীর্ঘদিন ডাকসু নির্বাচন হয়নি, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে গঠনতন্ত্রে কোনো পরিবর্তন আনা হবে কিনা জানতে চাইলে ভিসি বলেন, যদি প্রয়োজন হয় বা আলোচনা আসে তাহলে অবশ্যই প্রশাসন এ নিয়ে ব্যবস্থা নেবে। এর কোনো কিছু পরিবর্তন, পরিবর্ধন করা লাগলেও করা হতে পারে।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬