নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ঢাবি শিক্ষার্থী

৩০ অক্টোবর ২০১৮, ১২:৪৩ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

বরিশালে নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। সোমবার সকালে বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদ থেকে তুহিন (১৯) নামে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত তুহিন চৌকিদার উপজেলার মুলাদী সদর ইউনিয়নের উত্তরচর ডাকাতিয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, রবিবার বেলা ৩টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে তুহিন আড়িয়াল খাঁ নদে গোসল করতে যান। নৌকায় উঠে গোসল করার সময় সাবান মেখে নদীতে ঝাঁপ দিয়ে আর পাড়ে ওঠেননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা যায়নি। পরে সোমবার সকালে বরিশাল থেকে ডুবুরি এনে নদী থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়।

রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬