টিএসসিতে মেট্রোরেলের খোঁড়াখুঁড়িতে মাটি চাপায় তিন শ্রমিক আহত

২৭ অক্টোবর ২০১৮, ০৯:১৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় মেট্রোরেলের জন্য মাটি খোঁড়াখুঁড়ি করার সময় মাটি চাপায় তিন শ্রমিক আহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন, নান্নু মিয়া (৫৫), সেলিম (৪০) ও নজরুল ইসলাম (৪৫)। তাদের আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের কাজ করার জন্য শ্রমিকরা মাটি কাটার সময় মাটির গভীরে চলে যায়। একপর্যায়ে মাটি ভেঙে তাদের ওপর পড়ে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬