ছাত্রলীগের বিরুদ্ধে কোটা আন্দোলনের ৩ নেতাকে মারধরের অভিযোগ 

২৩ অক্টোবর ২০১৮, ০৫:২১ PM

© টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের বিরুদ্ধে এমন অভিযোগ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

হামলার ঘটনায় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মো. আতাউল্লাহ, তুহিন ফারাবি ও রাতুল সরকার আহত হন। তাদের সবাইকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, মঙ্লবার ‌ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'ঘ' ইউনিটের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আড্ডা দেওয়ার সময় কোটা আন্দোলনের ওই তিন নেতার ওপর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হামলা চালান। 

এ ঘটনায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক সোলাইমান হোসেন মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী রিমন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক জাকিউর রাফিদ নাফি জড়িত ছিলেন বলে অভিযোগ করেন হাসান আল মামুন।

তিনি বলেন, ‘আমরা ঘ ইউনিটের পরীক্ষা নেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে মিলন চত্বরে কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় ছাত্রলীগের কয়েকজন এসে আমার সঙ্গে থাকা অন্যদের ‘ইভটিজার’ বলে মারতে শুরু করেন। হামলাকারী কয়েকজন আমার পরিচিত। তারা অনেকেই জহুরুল হক হল ছাত্রলীগের নেতাকর্মী। তবে, তারা আমাকে মারধর করেনি। কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহকে ব্যাপক মারধর করে তারা।

হামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, তারা অভিযোগ করলে তো হবে না। অভিযোগের প্রমাণও দিতে হবে।  ছাত্রলীগ মারধর করেছে এমন প্রমাণ দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬