খোন্দকার লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

২২ অক্টোবর ২০১৮, ১২:১২ PM
কৃতী শিক্ষার্থীদের সাথে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

কৃতী শিক্ষার্থীদের সাথে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের এম এস পরীক্ষায় অসাধারণ ফলাফল করায় দুই শিক্ষার্থী ‘খোন্দকার লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি’ লাভ করেছেন। রবিবার বৃত্তিপ্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আনিলা পাশা ও তাবিন্দা বাশারাত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদির, ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী এবং দাতা পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি প্রয়াত খোন্দকার লুৎফি রব্বানী ও প্রয়াত নাজমুন নেছা’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬