ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

২১ অক্টোবর ২০১৮, ১১:৫৩ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রবিবার সকালে তিনি এই রিট করেন। দুপুর ২টার দিকে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ১২ অক্টোবর ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের অভিযোগ উঠলে পরে একটি তদন্ত কমিটি করে প্রশাসন। তদন্ত কমিটি প্রশ্নফাঁসের সত্যতা পেলেও ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফল অস্বাভাবিক দেখা গেলে শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানায়।

এদিকে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ৬ জনকে আিইনশৃঙ্খলা বাহিনী আটক করলে পরে প্রশাসন শাহবাগ থানায় মামলা করে।

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬
তারুণ্যের মেধা, সমতা ও মূল্যবোধ: উচ্চশিক্ষায় নতুন প্রত্যয়
  • ২৯ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় মধ্যে দেশের যেসব জেলায় বন্যা হতে পারে
  • ২৯ আগস্ট ২০২৬
আন্দোলন করা সেই কওমি মাদ্রাসায় নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেয়েই লাপাত্তা, এরপর সরকারি চাকরি, পেয়েছেন …
  • ২৯ আগস্ট ২০২৬