ঘ ইউনিটের প্রশ্নফাঁস

ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

২০ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সকাল ৯টায় মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাটাবন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলের নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ফাঁসকৃত প্রশ্নে পরীক্ষা নেয়ার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ‘১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ফাঁসকৃত প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। যা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা বাংলাদেশের সাথে প্রতারণা। বিশ্ববিদ্যালয় কতৃক গঠিত তদন্ত কমিটি দ্বারা প্রশ্নফাঁসের বিষয়টি প্রমাণিত হওয়ার পরও কর্তৃপক্ষ সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করে ছাত্রসমাজের সাথে প্রতারণার চরম দৃষ্টান্ত স্থাপন করে।’

সমাবেশে নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল স্থগিত করে নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে।  আর প্রশ্নফাঁসে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে জাতির সামনে বিচার করতে হবে। এ সময় তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ দাবি করে বলেন, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন সাদেকা হালিম ও এসব অনিয়ম ও দুর্নীতির প্রশ্রয়দাতা দলকানা অথর্ব অযোগ্য উপাচার্য আখতারুজ্জামানের পদত্যাগ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা বাংলাদেশের ছাত্রসমাজ ও বিবেকবান মানুষের দাবি।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ আবু তাহের, যুগ্ম সম্পাদক এম এম মহিন উদ্দিন রাজু, তানজীল হাসান, রাশেদ ইকবাল খান, সহ সাংগঠনিক সম্পাদক এস এম জাকিউল ইসলাম শাহীন, নাছির উদ্দীন নাছির, হাসানুর রহমান হাসান, কাওছার মাহমুদ, রেদোয়ান আহমেদ, প্রচার সম্পাদক আক্তার হোসেন, দফতর সম্পাদক এস এম ইসামন্তাজ ইজাজ প্রমুখ।  

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬
তারুণ্যের মেধা, সমতা ও মূল্যবোধ: উচ্চশিক্ষায় নতুন প্রত্যয়
  • ২৯ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় মধ্যে দেশের যেসব জেলায় বন্যা হতে পারে
  • ২৯ আগস্ট ২০২৬
আন্দোলন করা সেই কওমি মাদ্রাসায় নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেয়েই লাপাত্তা, এরপর সরকারি চাকরি, পেয়েছেন …
  • ২৯ আগস্ট ২০২৬