অতিথিদের সঙ্গে পুরস্কার হাতে ‘টিম ইক্যুয়ালিব্রিয়াম’ © টিডিসি ফটো
দেশের প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যাপিটাল মার্কেট কেস কম্পিটিশন ‘ইনভেস্ট মেসট্রস: সিজন-১’ এর আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম ইক্যুয়ালিব্রিয়াম’। ফার্স্ট রানার্স আপ হয়েছে ব্র্যাক বিম্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুলের দল ‘ফ্যান্টাসটিক ফোর’ এবং সেকেন্ড রানার্স আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর দল ‘টিম কনসেনসাস’।
মঙ্গলবার ঢাকার দ্যা ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠানের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান টিম পেয়েছে নগদ এক লক্ষ টাকা, ১ম রানার্স আপ পেয়েছে ৫০ হাজার টাকা এবং ২য় রানার্স আপ পেয়েছে ৩০ হাজার টাকা। এছাড়াও বিজয়ীদের পাচ্ছে বিআইসিএম এ ইন্টার্নশিপ করার সুযোগসহ যেকোন একটি সার্টিফিকেট কোর্স বিনা ফিতে অংশগ্রহণ করার।
চ্যাম্পিয়ান দল ‘টিম ইক্যুয়ালিব্রিয়াম’ এর সদস্যদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। এরা হলেন, ইমরান মাহমুদ, হোসাইন আহমেদ ফাহাদ, ফাইমা আখতার এবং মোহাম্মাদ ইনজামুল হক। ‘টিম ইক্যুায়ালিব্রিয়াম’ দলনেতা হলেন ইমরান মাহমুদ। ফার্স্ট রানার্স আপ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল “ফ্যান্টাসটিক ফোর” এ রয়েছে ব্র্যাক বিজনেস স্কুলের শিক্ষার্থী মাহথির আলম, সাফওয়ান আহমেদ, ইশরাত জাহান মুন এবং তাসনোভা তাবাসসুম। “ফ্যান্টাসটিক ফোর” এর টিম লিডার হলেন মাহথির আলম। সেকেন্ড রানার্স আপ দল “টিম কনসেনসাস” এ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর শিক্ষার্থী রুবাইয়াত ই শামস অনিক, মোঃ জুনায়েদ বোগদাদ, নূর হোসেন। “টিম কনসেনসাস” এর টিম লিডার হলেন রুবাইয়াত ই শামস অনিক। পুরস্কার হাতে পেয়ে বিজয়ী দলগুলো তাদের উচ্ছ¦াস ও আনন্দ ব্যক্ত করেন। পুঁজিবাজার সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করতে এ ধরণের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার আয়োজনকে তারা সাধুবাদ জানান। তরুন প্রজন্মের জন্য ভবিষ্যৎ এ পুঁজিবাজার বিষয়ক প্রতিযোগিতা চলমান রাখার জন্য বিআইসিএম কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
‘টিম ইক্যুায়ালিব্রিয়াম’ এর সদস্য হোসাইন আহমেদ ফাহাদ বলেন, ‘পুঁজিবাজার সস্পর্কে ফাইন্যান্স এর বইয়ে যা শিেেখছি যা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কেমন তা জানতে এবং এই দুইয়ের মাঝের পার্থক্যটা বুঝতে আমার এই প্রতিযোগিতায় আসা। ভবিষ্যৎ এ পুঁজিবাজার নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে আমার।’
‘ফ্যান্টাসটিক ফোর’ এর সদস্য ইশরাত জাহান মুন বলেন, ‘প্রতিযোগিতাটি আমাদের মত তরুন প্রফেশনালদের অনেক সহায়তা করবে। পরবর্তী কর্মজীবনের জন্য আমাদের প্রস্তুত করবে। এখানে আমারে জানতে পেরেছি প্রফেশনাল লাইফে কিভাবে গুনগত ও পরিমাণগত বিশ্লেষণ করতে হয়। এ ধরণের প্রতিযোগিতা আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা উচিত।’
‘টিম কনসেনসাস’ এর টিম লিডার রুবাইয়াত ই শামস অনিক জানান, ‘সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট হিসেবে এটা আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা। প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত কর্মশালা থেকে আমি অনেক কিছু শিখতে পরেছি। পুঁজিবাজার নিয়ে আমার অনেক আগ্রহ রয়েছে। ইচ্ছা আছে, এ সেক্টরই কাজ করবো।’
পুরস্কার অনৃুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার। অতিথিবৃন্দ বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান। তারা বলেন, নতুন প্রজন্মের এই শিক্ষার্থীরাই আগামী দিনের কর্পোরেট লিডার। এই তরুণদের মধ্য হতেই নতুন নেতৃত্ব গড়ে উঠবে। যারা দেশের পুঁজিবাজারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশকে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করবে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতাটির অনলাইন রাউন্ড অনুষ্ঠিত হয়। অনলাইন রাউন্ডে দেশের ৩৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে মোট ১৯৮ টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে ৩০টি টিমকে সেমিফাইনালের জন্য নির্বাচিত করা হয়। এরমধ্যে ঢাকার বাইরের ৯ টি টিম সেমিফাইনালে অংশগ্রহণ করছে। সেমিফাইনাল থেকে ১০টি টিম ফাইনালের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত দলসমূহ হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর টিম গোল্ডম্যান এন্ড স্যাকস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফ্যান্টাসটিক ফোর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের টিম ইক্যুায়ালিব্রিয়াম, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ভেঞ্চার, সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ের টিম লিডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের টিম আরবিট্রেজার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর টিম গ্রীনগোটস গবলিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবএর টিম ক্যাপটিভ অব কয়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর টিম কনসেনসাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল ড্রিম হোডার্স। উক্ত দলগুলো নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে এ আসরের বিজয়ী নির্ধারণ করা হয়।