‘মাদকাসক্তি ও তরুণ সমাজ’ শীর্ষক সেমিনারে ঢাবি উপাচার্য

ক্যাম্পাস মাদকমুক্ত গড়তে আরও পদক্ষেপ নেয়া হবে

২৪ জুলাই ২০১৮, ০৬:৪৪ PM
সেমিনারে অতিথিরা

সেমিনারে অতিথিরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এর যৌথ উদ্যোগে ‘মাদকাসক্তি ও তরুণ সমাজ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো মাদকাসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে থাকার পরামর্শ দেওয়া। বিশ্ববিদ্যালয় মাদকমুক্ত রাখার জন্য এর কর্মকান্ড যত বিস্তৃত করা যাবে ততই আমাদের মঙ্গল।

মাদক ও ধূমপানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু স্থান ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন মন্দ না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উপাচার্য প্রত্যয় ব্যক্ত করেন।

ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও সম্মানিত অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এর সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।

সেমিনারে বক্তারা তরুণ সমাজ বিশেষত বিশ্ববিদ্যালয় পড়–য়া ছেলে মেয়েদের মাদকের প্রতি আসক্তির বিভিন্ন কারণ ও এর প্রতিকার, অভিভাবকদের করণীয় এবং বিশ্ববিদ্যালয়ে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করে উদাহরণ স্থাপন করার আহ্বান জানিয়ে এ ব্যাপারে সব ধরনের সাহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬