ঢাবিতে কোটা আন্দোলনকারীদের সমাবেশ

রাশেদের মায়ের আর্তনাদ

২২ জুলাই ২০১৮, ০৩:৪৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশ। © টিডিসি ফটো

আমার বাবাকে ছেড়ে দিন। সে কোনো রাজনীতি করে না। কোনো অন্যায় সে করেনি- তাকে মুক্তি দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এভাবেই আর্তনাদ করলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খানের মা সালেহা বেগম। 

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, মামলা, জেল ও বিভিন্ন ক্যম্পাসে ছাত্র-শিক্ষক নিপীড়নের প্রতিবাদে আজ রোববার বিকেল তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমাবেশ করছেন আন্দোলনকারীরা। 

ছাত্র সমাবেশে রাশেদ খানের মা সালেহা বেগম আরো বলেন, তার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একটি চাকরি আশা করেছিলো। সেই দাবিতে আন্দোলন করতে গিয়ে এখন গ্রেফতার রাশেদ অনেক কষ্টে আছে বলে তিনি জানান।

আন্দোলনকারীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, আমাদের দাবি ছিলো কোটা সংস্কারের। কিন্তু প্রধানমন্ত্রী তা বাতিলের ঘোষণা দিয়ে এখন আবার ভিন্ন কথা বলছেন। উপহাস করছেন। 

এসময় রায়হান প্রশ্ন রাখেন- কোটা আন্দোলন যৌক্তিক নাকি অযৌক্তিক? শিক্ষকদের গায়ে হাত তোলা কি যৌক্তিক? ক্যাম্পাসে নিরাপত্তা কোথায়? আন্দোলনের নেতা রাশেদ-নুরু জেলে কেনো?

সামাবেশে উপস্থিত শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ও  ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী নিপীড়নের জন্য ছাত্রলীগকে দায়ী করে অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন। আন্দোলনের যুগ্ম আহবায়ক রাশেদ খান ও নুরুল হক নুরু সহ গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি, হামলায় আহতদের সুচিকিৎসার দাবি জানান তারা।

এছাড়া অবিলম্বে প্রজ্ঞাপন ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬