ঢাকা বিশ্ববিদ্যালয়

জগন্নাথ হলের নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

২১ জুলাই ২০১৮, ০৫:৩১ PM
জগন্নাথ হলের নিমার্ণধীন ভবন

জগন্নাথ হলের নিমার্ণধীন ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একটি নির্মাণাধীন ভবনের নবম তলা থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বপন (২৪) ও মাইদুল ইসলাম (২৬)। তাদের গ্রামের বাড়ি রংপুরে।

নিহতের সহকর্মী শান্ত দাস জানান, তারা জগন্নাথ হলের ভেতরে পুরাতন অষ্টমতলা সন্তোষ ভট্টাচার্য ভবনের উপরের নির্মিত দ্বিতীয় তলায় কাজ করছিলেন। বিকেলে স্বপন ও মাইদুল ওই ভবনের নবম তলার বাইরের পাশে মাচাং বেঁধে দেওয়াল আস্তরণের কাজ করছিলেন।

এ সময় মাচাং কাত হয়ে তারা দুইজনেই নিচে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। এ সময় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬