ঢাকা বিশ্ববিদ্যালয়

অধিভুক্ত সাত কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু ২৮ জুলাই

১৮ জুলাই ২০১৮, ০৫:৪৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭টি কলেজের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের নিয়মিত ও ২০১৩-২০১৪, ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএ/এমবিএস শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষা শুরু হবে আগামী ২৮ জুলাই, চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোন প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব স্ব কলেজের অধ্যক্ষগণ কর্তৃক মনোনীত প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। পরীক্ষার সময়সূচীতে কোনো প্রকার অসঙ্গতি থাকলে সময়সূচী প্রকাশের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করার জন্য উক্ত দফতর থেকে অনুরোধ করা হয়েছে।

অধিভুক্ত ৭টি কলেজের পরীক্ষার কেন্দ্রসমূহ হলো- ঢাকা কলেজের পরীক্ষার কেন্দ্র ইডেন মহিলা কলেজ (এমএ, এমবিএ, এমএসএস, এমএসসি); ইডেন মহিলা কলেজের পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজ (এমএ, এমবিএ, এমএসএস, এমএসসি) ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ (এমএ, এমবিএ, এমএসএস, এমএসসি); বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের পরীক্ষার কেন্দ্র সরকারি তিতুমীর কলেজ (এমএসএস, এমএসসি); সরকারি বাঙলা কলেজের পরীক্ষার কেন্দ্র সরকারি তিতুমীর কলেজ (এমএ, এমবিএ); সরকারি তিতুমীর কলেজের পরীক্ষার কেন্দ্র সরকারি বাঙলা কলেজ (এমএ, এমবিএ, এমএসএস, এমএসসি); কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষার কেন্দ্র শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ (এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি) এবং শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের পরীক্ষার কেন্দ্র কবি নজরুল সরকারি কলেজ (এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি)।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬