পরীক্ষা শুরু ১৪ সেপ্টেম্বর

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ৩১ জুলাই

১৬ জুলাই ২০১৮, ০৪:০২ PM
লোগো

লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩১ জুলাই।  ওইদিন বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে চলবে ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। 

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীকালে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬