ঢাবিতে দু’দিনব্যাপী ক্যারিয়ার উৎসব শুরু

১৬ জুলাই ২০১৮, ০২:৪৭ PM
বেলুন উডিয়ে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ অন্যান্য অতিথিরা

বেলুন উডিয়ে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ অন্যান্য অতিথিরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী ক্যারিয়ার উৎসব শুরু হয়েছে। সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হয় এ উৎসবের।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের সহকারী অধ্যাপক মো: রাশেদুর রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস এর সভাপতি সৈয়দ আলমাস কবির, প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মুনির হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি মুহাইমিন উল ইসলাম বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেদের প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল প্রতিষ্ঠা করা হয়েছে।  গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশীপ প্রোগ্রাম চালু করার ওপর গুরুত্বারোপ করেন।  তিনি বলেন, দেশে চাকরির বাজার সম্প্রসারণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে।

প্রসঙ্গত, দেশের ৩২টি প্রাইভেট কোম্পানি এবং ১৬টি সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই ক্যারিয়ার উৎসবে অংশগ্রহণ করছে।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬