শিক্ষার্থীদের ওপর হামলায় শাস্তি দাবি ঢাবি সাদা দলের

১৫ জুলাই ২০১৮, ০৯:৪১ PM

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলার ঘটনায় নিন্দা ‍এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের ফোরাম সাদা দল। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলাকে অমানবিক, বর্বোরোচিত ও ন্যাক্কারজনক ঘটনা হিসেবে অভিহিত করেছেন তাঁরা। 

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, শিক্ষার্থীদের ওপর আবারো যে হামলা করা হয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংবাদ মাধ্যমে প্রচারিত সচিত্র প্রতিবেদনে এটাও দেখতে হল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণও লাঞ্ছনার হাত থেকে রেহাই পাননি। এর চেয়ে জঘণ্য কাজ আর কি হতে পারে?

রবিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবং চলমান আন্দোলনে জড়িতদের উপর হামলা-মামলার প্রতিবাদে ডাকা কর্মসূচিতে হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। লাঞ্ছনার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত দুই জন শিক্ষক। এছাড়া দেশের আরও কয়েকটি স্থানেও কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে জড়িত সংগঠক-কর্মীদের উপর হামলা হয়েছে। 

অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬