বঙ্গবন্ধুর সমাধিতে ঢাবি পরিবারের শ্রদ্ধা নিবেদন

১৩ জুলাই ২০১৮, ০৬:৫০ PM
উপাচার্যের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর বঙ্গন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন শিক্ষক ও সিনেট সদস্যবৃন্দ

উপাচার্যের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর বঙ্গন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন শিক্ষক ও সিনেট সদস্যবৃন্দ © টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।শুক্রবার  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিনেট সদস্যবৃন্দ। এ সময় তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

পরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ পৃথকভাবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যবৃন্দও জাতির পিতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬