প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি প্রগতিশীল ছাত্রজোটের

১৩ জুলাই ২০১৮, ০৮:৩৪ PM
শুক্রবার ঢাবি ক্যাম্পাসে মশাল মিছিল

শুক্রবার ঢাবি ক্যাম্পাসে মশাল মিছিল

বিশ্ববিদ্যালয়ের হলগুলো নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোট।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসকে রক্ষণশীল করার অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার ও আন্দোলনকারীদের মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সমাবেশে এ দাবি করেছে তারা।

এ সময় আগামী রোববার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন তারা।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে কলাভবন, অপরাজেয় বাংলা, মধুর ক্যান্টিন ও শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানানো হয়। সমাবেশ থেকে দ্রুত কোটা সংস্কারের দাবিও জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি ফয়জুল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি সভাপতি সালমান সিদ্দিকী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার আহবায়ক আলমগীর সুজন প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে উম্মে হাবিবা বেনজীর বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। তিন মাস পরে প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়ে তাদের ছাত্রলীগ দিয়ে হামলা করানো হয়।

সম্প্রতি তিনি সংসদে বলেছেন কোটা বাতিল সম্ভব নয়। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের হলগুলো নিয়ে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য প্রত্যাহার চেয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের এ নেত্রী।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬