ঢাবি উপাচার্যের সঙ্গে পর্তুগিজ অধ্যাপকের সাক্ষাৎ

১২ জুলাই ২০১৮, ১২:৫০ PM
সাক্ষাতে ড. আন্দ্রে বারাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সাক্ষাতে ড. আন্দ্রে বারাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পর্তুগালের বেইরা ইন্টারিওর ইউনিভার্সিটির অধ্যাপক ড. আন্দ্রে বারাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সাক্ষাৎ করেনড. আন্দ্রে বারাতা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পর্তুগালের বেইরা ইন্টারিওর ইউনিভার্সিটির মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

এ সংক্রান্ত শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতোমধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য উপাচার্য অতিথিকে ধন্যবাদ জানান।

পরে ড. আন্দ্রে বারাতা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে “Universal Basic Income and the Relations between Time and Contemporary Social Domination” শীর্ষক এক বিশেষ বক্তৃতা প্রদান করেন।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬