ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের ঘুরাঘুরির ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়নি: কর্তৃপক্ষ

১১ জুলাই ২০১৮, ০২:৫৬ PM
লগো

লগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের ঘুরাঘুরি-অবস্থানের ব্যাপারে কোন নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি প্রোভোস্ট কমিটি যে সিদ্ধান্ত নিয়ে তা বিভিন্ন গণমাধ্যমে খন্ডিতভাবে এসেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সিদ্ধান্তের বিষয়ে দেশের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম খণ্ডিতভাবে তথ্য প্রচারের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাউকে প্রবেশ বা গমনাগমণে নিষেধাজ্ঞা জারি করা হয় নাই। বিশ্ববিদ্যালয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে অশুভ শক্তিকে উৎসাহিত না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব সিদ্ধান্ত ও পদক্ষেপের কথা প্রভোস্ট কমিটি বলেছে সেগুলো ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি, নীতি ও সিদ্ধান্তের আলোকে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা/সমাবেশসহ যেকোন ধরনের কর্মসূচি পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি আবশ্যক হয়, এটা নতুন কিছু নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে সব সময়েই পূর্বের ন্যায় বর্তমানেও নিরাপত্তা প্রহরী দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব পালনের অনুকূল কর্ম-পরিবেশ তৈরি করা প্রয়োজন। নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্তৃপক্ষ মাঝে-মধ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে থাকেন। বর্তমান পদক্ষেপ তার অংশ মাত্র।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস পরিচালনার লক্ষ্যে যা করণীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সকলের সদয় সহযোগিতা কামনা করছে ।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬