ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপকের সাক্ষাৎ

১০ জুলাই ২০১৮, ০৫:৫৬ PM
যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির দুই অধ্যাপকের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য

যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির দুই অধ্যাপকের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য

যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. স্টিভ গুডব্রেড এবং অধ্যাপক ড. জোনাথন এম গিলিগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে করেছেন।  মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। 

এ সময় জার্মানীর টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেন-এর এনভায়রণমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিশ্বজিৎ মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং মৎস্য বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির মধ্যে পানি দূষণ, আর্সেনিক, নদী ভাঙ্গন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।  উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক তথ্য-উপাত্ত, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। 

বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর ঝুঁকি প্রশমনের লক্ষ্যে আরও পরিবেশ বিজ্ঞানী ও বিশেষজ্ঞ তৈরীর ওপর তারা গুরুত্বারোপ করেন।  এ সংক্রান্ত শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা মত বিনিময় করেন।

পরে অধ্যাপক ড. স্টিভ গুডব্রেড ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগে পরিবেশ বিষয়ে একটি বক্তৃতা প্রদান করেন।  এছাড়া, অধ্যাপক ড. জোনাথন এম গিলিগান শনিবার সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস মিলনায়তনে জলবায়ু পরিবর্তন ও নদী যোগাযোগ বিষয়ে এক বিশেষ বক্তৃতা প্রদান করেন।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬