ঢাকা স্কুল অব ইকনোমিকসের উদ্যোক্তা অর্থনীতির কেস স্টাডি প্রতিযোগিতা শুরু

১০ জুলাই ২০১৮, ০৫:০২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস এর উদ্যোগে জাতীয় পর্যায়ে উদ্যোক্তা অর্থনীতির উপরে কেস স্টাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। 

মঙ্গলবার এসিআই কনজ্যুমার ব্রান্ডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর প্রতিযোগিতা উদ্বোধন করেন। প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ ১০টি টিমে ৩০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর গভর্ণিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ জাতীয় পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নকে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, যে দেশে উদ্যোক্তা উন্নয়নে যে সমস্ত কর্মকান্ড পরিচালিত হচ্ছে সেগুলোকে জনগনের সামনের শোকেস হিসেবে তুলে ধরে জনগনকে সচেতন করতে হবে।

ভারতের এমটিসিএ গ্লোবালের সভাপতি প্রফেসর ভোলানাথ দত্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক রেহানা পারভিন।

ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্যবহৃত যন্ত্রাংশ দেখিয়ে আমদানী করা ৪ বিলাসবহুল গাড়ি জব্দ ক…
  • ২৮ আগস্ট ২০২৬
এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট ২০২৬
৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬