আইসিআরসি-ডুজা’র মধ্যকার

ঢাবিতে সহিংস পরিস্থিতি নিয়ে অভিজ্ঞতা বিনিময়

১০ জুন ২০১৮, ০১:২৫ PM

ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) মধ্যে এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সহিংসতা ও অন্যান্য পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

অনুষ্ঠানে সহিংসতা ও অন্যান্য পরিস্থিতিতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক। আইসিআরসি’র লক্ষ্য-উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে কথা বলেন বাংলাদেশে সংগঠনটির কমিউনিকেশন এবং প্রিভেনশন ম্যানেজার আনা শাফ এবং কমিউনিকেশন অফিসার রায়হান সুলতানা তমা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সভাপতি আসিফ ত্বাসীনের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩৪ জন সদস্য এতে অংশ নেয়। অংশগ্রহণকারী তরুণ গণমাধ্যম কর্মীরা আপদকালীন সময়ে গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও করণীয় সম্পর্কে আমন্ত্রিত অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন রাখেন। অতিথিরা তাদের বর্ণাঢ্য কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

পাশাপাশি উন্মুক্ত আলোচনায় সদস্যরাও তাদের মতামত তুলে ধরেন। অংশগ্রহণকারী সদস্যদের হাতে সনদ তুলে দেয়ার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগ: সংঘর্ষ
নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 
  • ২৮ আগস্ট ২০২৬
বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাক…
  • ২৮ আগস্ট ২০২৬
উচ্চ আদালতের সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্রাজিলের পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গেও খেলবে ভারত
  • ২৮ আগস্ট ২০২৬
১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী …
  • ২৮ আগস্ট ২০২৬
অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬