ইতিহাস বিকৃতির দায়ে ঢাবির সাবেক রেজিস্ট্রার চাকরিচ্যুত

২৮ মে ২০১৮, ০৫:২৫ PM
সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। ফাইল ছবি

সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। ফাইল ছবি

২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ইতিহাস বিকৃতির দায়ে সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া তাকে সহযোগিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে অন্য এক কর্মকর্তাকে পদাবনতির মাধ্যমে একধাপ নিচে নামানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপস্থিত একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সিন্ডিকেটের এ সভায় মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের ‘জ্যোর্তিময় জিয়া’ শিরোনামে লেখা এক নিবন্ধে ইতিহাস বিকৃতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও তিনি নিবন্ধটি থেকে ইতিহাস বিকৃতির অভিযোগে অভিযুক্ত অংশগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।

সিন্ডিকেট সূত্র জানায়, ২০১৬ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ইতিহাস বিকৃতি করা হয়। ওই প্রকাশনায় হলগুলোর বর্ণনা দিতে গিয়ে একটি নিবন্ধে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি লেখা হয়। এ ঘটনায় স্মরণিকা প্রকাশের দায়িত্বে থাকা সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ রেজাউর রহমানকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে প্রকাশনা কাজে সহযোগিতার দায়ে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার রিফাত আমিনের পদাবনমন করে একধাপ নিচে নামানো হয়েছে।

এছাড়া সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে এক নিবন্ধ লেখেন অধ্যাপক মোর্শেদ হাসান খান। এ নিবন্ধে ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়। ঘটনা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রæততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ইতিহাস বিকৃতির ঘটনায় সাবেক রেজিস্ট্রারকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে মোর্শেদ হাসান খানের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ড্র: কে কার বিপক্ষে কোন মাঠে খেলবে
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে
  • ২৮ আগস্ট ২০২৬