এসিএমপি কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৬ জনকে সার্টিফিকেট প্রদান

৩১ মে ২০১৮, ০১:৪৫ PM
অনুষ্ঠানে মোস্তফা জব্বারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানা হয়।

অনুষ্ঠানে মোস্তফা জব্বারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানা হয়।

দেশের আইটি কোম্পানিগুলোর মধ্যস্তরের কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর জন্য এসিএমপি (অ্যাডভ্যান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনাল) কোর্সের চালু করা হয়।  এ কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৬ জনের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। 

৩১ মে, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন।

ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে মোস্তফা জব্বার বলেন, বিশ্বজুড়ে প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। এই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এ জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। 

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে আমাদের আরও উদ্যোগী হতে হবে। কেন না আমাদের অবকাঠামো ও সরকারের অন্যান্য সুযোগ সুবিধা কাজে আসবে না, যদি-না মানবসম্পদ দক্ষ হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএ-এর সহযোগী অধ্যাপক এবং এসিএমপি এর সমন্বয়ক শেখ মোর্শেদ জাহান এবং এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেবসহ প্রমূখ।

প্রসঙ্গত, গত বছরের ৫ অক্টোবর আইবিএ তে প্রথমবারের মতো এসিএমপি কোর্স চালু হয়। আগামী অক্টোবর নাগাদ আইটি প্রতিষ্ঠানের মোট ৫০০ জনের প্রশিক্ষণের মাধ্যমে কোর্সটি শেষ হবে ।

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ড্র: কে কার বিপক্ষে কোন মাঠে খেলবে
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে
  • ২৮ আগস্ট ২০২৬