সেরা গবেষণা গ্রন্থ রচনায় ২ শিক্ষকের মেরিট অ্যাওয়ার্ড লাভ

ঢাবির ১২৯ শিক্ষার্থীর ডিন’স অ্যাওয়ার্ড লাভ

০৮ জুন ২০১৮, ১২:২৩ PM
ভিসির কাছ থেকে ডিন’স অ্যাওয়ার্ড নিচ্ছেন এক ছাত্রী।

ভিসির কাছ থেকে ডিন’স অ্যাওয়ার্ড নিচ্ছেন এক ছাত্রী।

টিডিসি রিপোর্ট: ২০১৫ ও ২০১৬ সালের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ১৬টি বিভাগের ১২৯ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

তাছাড়া, সেরা গবেষণা গ্রন্থ রচনার জন্য ডিন’স মেরিট অ্যাওয়ার্ড ফর টিচারস পেয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সেরা গবেষণা প্রবন্ধ রচনার জন্য একই পুরস্কার লাভ করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আকসাদুল আলম।

২৪ এপ্রিল, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার দেন।

ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের জন্য মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ডপ্রাপ্তি নিজের ও তাদের পরিবারের জন্য একটি গৌরবের ব্যাপার। সত্য ও সুন্দরের বহিঃপ্রকাশ করে একটি সুন্দর মূল্যবোধ প্রতিষ্ঠা পায়, যা একটি সমন্বিত সমাজ বিনির্মাণে সহায়ক, যেখানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও নানা শ্রেণি-পেশার মানুষের মেলবন্ধন তৈরি হয়।

‘ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকাও একটি মূল্যবোধ’ উল্লেখ করেভিসি বলেন, এই মেধাবী শিক্ষার্থীরা এখান থেকে যে মূল্যবোধ ধারণ করল, তা তাদের ভবিষ্যৎ পারিবারিক ও কর্মজীবনে আরও বিকশিত হবে। ভিসি আরও বলেন, পিতামাতার প্রতি যে দায়িত্ববোধ শিক্ষার্থীরা লালন করে, একই রকম দায়িত্ববোধ মেধাবীদের কাছে আশা করে মাতৃসম এই প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম তার অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, শিক্ষার একটি উদ্দেশ্য হলো, তথ্যকে জ্ঞানে রূপান্তর করা এবং জ্ঞানকে প্রজ্ঞায় রূপান্তর করা। প্রজ্ঞা চিরস্থায়ী। তাই জ্ঞানের চর্চা সবসময় জাগ্রত রাখতে হবে। বই জানালা তৈরি করে, যে জানালা দিয়ে জ্ঞান প্রবেশ করে। জ্ঞানের জন্য পরিচ্ছন্ন স্থান প্রয়োজন, পরিচ্ছন্ন চিন্তা-ভাবনা ও জীবন প্রয়োজন। মতলবি স্থানে জ্ঞান বাস করতে পারে না। সংস্কৃতি মানুষকে জাগ্রত রাখে এবং জীবনে পরিশুদ্ধতা আনে। সুন্দর ও সৎ জীবন গঠন করতে শিক্ষার আদর্শ অনুযায়ী মাথা উঁচু রাখতে হবে। এ জন্য দরকার উদার মানবিক চিন্তা, মূল্যবোধ ও আদর্শ।

ডিন’স মেরিটলিস্ট অব এক্সসেলেন্স (জিপিএ ৪.০০ এর মধ্যে ৪.০০ অর্জনকারী), ডিন’স মেরিট লিস্ট অব অনার (জিপিএ ৪ এর মধ্যে ৩.৮৫-৩.৯৯ অর্জনকারী) ও ডিন’স মেরিটলিস্ট অব একাডেমিক রিকগনিশন (জিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬০-৩.৮৪ অর্জনকারী) ক্যাটাগরিতে ১২৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

ট্যাগ: রাজনীতি
আত্মগোপনে থাকা সেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য আটক
  • ২৮ আগস্ট ২০২৬
আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্…
  • ২৮ আগস্ট ২০২৬
নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 
  • ২৮ আগস্ট ২০২৬
বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাক…
  • ২৮ আগস্ট ২০২৬
উচ্চ আদালতের সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্রাজিলের পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গেও খেলবে ভারত
  • ২৮ আগস্ট ২০২৬