আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্মোচন

২৮ আগস্ট ২০২৬, ১০:৩৩ AM
আইইউবিতে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

আইইউবিতে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন © সৌজন্য প্রাপ্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠানটি আয়োজন করে আইইউবির কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দীন আহমেদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার (কেএনআইএএআরএসসি) ও আইইউবি লাইব্রেরি।
 
কাজী নজরুল ইসলাম: থ্রী প্লেইস নামক একটি অনুবাদ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় অনু্ষ্ঠানে। এটি কাজী নজরুল ইসলাম রচিত তিনটি নাটকের ইংরেজি অনুবাদের একটি সংকলন। নাটক তিনটি হলো শ্রীমন্ত, বিদ্যাপতি এবং বিষ্ণুপ্রিয়া; অনুবাদ করেছেন যথাক্রমে রাবিয়াহ বিনতে হোসাইন, জারিফা তানয়ীর চৌধুরী, ফারহীন তাসনিম। 

এছাড়াও বইটিতে জায়গা পেয়েছে কবির লায়লা-মজনু নাটকের ১১টি গান; অনুবাদ করেছেন মায়িশা মিজান নীহা। অনুবাদকেরা সবাই আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজেস (ডিইএমএল) বিভাগের শিক্ষার্থী। বইটি সম্পাদনা করেছেন ডিইএমএল বিভাগের অধ্যাপক এবং কেএনআইএএআরএসসি’র পরিচালক অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান।
 
এছাড়াও, কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বাংলা এবং ইরেজি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে সনদপত্র, পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন এবং উপাচার্য অধ্যাপক ম. তামিম। শুরুতে নজরুলসংগীত পরিবেশন ও কবির প্রতি অঞ্জলি নিবেদন করেন আইইউবির আইন বিভাগের শিক্ষার্থী তাহসিন মিতি। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান।
 
অনুবাদকদের পক্ষে বক্তব্য রাখেন রাবিয়াহ বিনতে হোসাইন। অনুবাদ গ্রন্থটির প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) পক্ষে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। বইটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক ড. এ. এইচ. এম. হায়াতুল্লাহ। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির গ্রন্থাগারিক মো. শাহজাদা মাসুদ আনোয়ারুল হক। আইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ: আইইউবি
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৮ আগস্ট ২০২৬
নেত্রকোনায় প্রশাসনের উদ্যোগে  বন্ধ হলো বাল্যবিবাহ
  • ২৮ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই লংকাবাংলা ফাইন্যান্সে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
লর্ডস টেস্টের মাঝেই ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার, তীব্র প…
  • ২৮ আগস্ট ২০২৬
ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ২৮ আগস্ট ২০২৬
দুর্নীতির লাগাম টানতে পার্লামেন্ট অভিমুখে ইন্দোনেশিয়ার হাজা…
  • ২৮ আগস্ট ২০২৬