কোটা আন্দোলনকারীদের ছাত্রলীগের হুমকি

‘তোদের খেতে দুই সেকেন্ডও সময় লাগবে না’

কোটা সংস্কার আন্দোলন

কোটা সংস্কার আন্দোলন © টিডিসি ফটো

‘ছাত্রদলের সাবেক নেতা সুলতান সালাউদ্দিন টুকুকে মারছি। তোদের মতো পোলাপানকে খেয়ে দিতে দুই সেকেন্ডও সময় লাগবে না। তোগোরে গুলি কইরা মারি নাই শুধু কিছু সিনিয়রের নিষেধ ছিল। তবে তোরা বাঁচবি না। কিছুদিন পর প্রজ্ঞাপনটা জারি হোক; দেখি তোদের কোন বাপ ঠেকায়।’

চলমান কোটা সংস্কার আন্দোলনকারী সংগঠনের নেতাদের এভাবেই ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাপ্পি হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর ও রাশেদ খানের কক্ষে গিয়ে পিস্তল দিয়ে এই হুমকি দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

‘হত্যার হুমকি’র বিষয়ে নুরুল হক নূর বলেন, ‘কেন্দ্রীয় কমিটির (কোটা সংস্কার) যুগ্ম আহ্বায়ক রাশেদ আমার রুমে ছিল। এর মধ্যে চারুকলা অনুষদের ছাত্রলীগের সেক্রেটারি লিমন ফোন দিয়ে থ্রেট দেয় যে, হল থেকে নামিয়ে দেওয়া হবে। পিটিয়ে নামিয়ে দেওয়া হবে। আমরা নাকি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি।’

তিনি বলেন, এক পর্যায়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাপ্পি কক্ষে পিস্তল নিয়ে এসে বলে, তোরা মা-বাবার কাছ থেকে দোয়া নিয়ে নে। তোরা বাঁচবি না। তোদের গুলি করে মারব। আমাকে (নুরুল হক নূর) মারতেও আসে। তারা আমার মোবাইলও নিয়ে যায়। যাতে আমি রেকর্ড করতে না পারি। বাপ্পি আরো বলে, ছাত্রদলের সাবেক নেতা সুলতান সালাউদ্দিন টুকুকে মারছি।  তোদের মতো পোলাপানকে খেয়ে দিতে দুই সেকেন্ডও লাগে না।’

এদিকে হত্যার হুমকিতে জিডি করতে গেলে তা নেয়নি শাহবাগ থানা পুলিশ।   থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘ অভিযোগ রাখা হয়েছে।  বিশ্ববিদ্যালয় ও সরকারের উচ্চ মহলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’

আত্মগোপনে থাকা সেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য আটক
  • ২৮ আগস্ট ২০২৬
আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্…
  • ২৮ আগস্ট ২০২৬
নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 
  • ২৮ আগস্ট ২০২৬
বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাক…
  • ২৮ আগস্ট ২০২৬
উচ্চ আদালতের সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্রাজিলের পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গেও খেলবে ভারত
  • ২৮ আগস্ট ২০২৬