মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি রুবায়েত, সম্পাদক জনি

০৬ এপ্রিল ২০২১, ০৮:২১ AM
মো. রুবায়েত ইসলাম ও আবুজার গিফারী জনি

মো. রুবায়েত ইসলাম ও আবুজার গিফারী জনি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মো. রুবায়েত ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আবুজার গিফারী জনি নির্বাচিত হয়েছেন। রুবায়েত ইসলাম ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে স্নাতকোত্তর আর আবুজার গিফারী জনি উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত আছেন।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন দ্বীন ইসলাম এবং সাজ্জাদ হোসেন রনি। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন ফুয়াদ হাসান, জয়নাল আবেদিন, আবুল কাসেম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মেহেদী হাসান এবং আবু তৈয়ব। দপ্তর সম্পাদক হয়েছেন সাদিক হাসান, প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন নাবিল হাসান।

ইংরেজি বিতর্ক বিষয়ক উপকমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জুম্মান সিদ্দিকী এবং কো-কনভেনার হয়েছেন আদনান তূর্য।

নবনির্বাচিত সভাপতি রুবায়েত ইসলাম বলেন, মুহসীন হল ডিবেটিং ক্লাবের সাথে আমার একটা আবেগের সম্পর্ক আছে। চেষ্টা করব নিজের সর্বোচ্চটুকু দিয়ে এই ক্লাবকে এগিয়ে নেয়ার।

উল্লেখ্য, রুবায়েত ইসলাম এর আগে উক্ত ক্লাবের সহ-সভাপতি এবং ইংলিশ ডিবেটিং উপ-কমিটির হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বর্তমানে এফবিএস ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে ও দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইংলিশ ডিবেটিং উপ-কমিটির কনভেনার হিসেবে ও দায়িত্ব পালন করেন।

ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন ৫ গ্রামের মানুষের
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence