ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ

২১ নভেম্বর ২০২০, ০৬:৫১ PM

© টিডিসি ফটো

দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছা নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত ‘ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।

আজ শনিবার (২১ নভেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরীর কিরণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনার ড. মোজাম্মেল হক।

বিজয়ীদের মধ্যে প্রথম পর্বে অংশগ্রহণ করেন ডিআইইউর ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাওসার আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী বাশার ও বুলবুল আহমেদ, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নীলা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাচি।

আর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রেজওয়ানা সারা ও ফারিয়া, আইন বিভাগের শিক্ষার্থী আমিন, ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহ আলম এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শারমিন। এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ডিআইইউ এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দুই দল।

বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসিন বলেন, আমাদের শিক্ষার্থীরা বিতর্ক অঙ্গণে বরাবরই ভালো করছে। পড়াশোনার পাশাপাশি নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগে তারা বিতর্কের এই সমৃদ্ধ যাত্রাকে অটুট রেখেছে। প্রতিবারের ন্যায় আগামী দিনেও তাদের এই অবস্থান ধরে রাখবে বলে আমার বিশ্বাস।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081