ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠিত

১৪ আগস্ট ২০১৮, ০২:৪৫ PM
ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠিত

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠিত © টিডিসি ফটো

শোকাবহ আগষ্ট মাস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ডিবেটিং ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় হল অডিটরিয়ামে এ আলোচনা সভা ও প্ল্যানচেট বিতর্ক অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন এসএমডিসির সাবেক মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সাব্বির রহমান, এসডিসির বর্তমান মডারেটর মোঃ আশরাফুজ্জামান, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল, ডিইউডিএস এর সভাপতি এসএম রাকিব সিরাজী, আবদুল্লাহ আল মুতি আসাদ প্রমুখ।

বক্তারা তাদের স্মৃতিচারণে বলেন, বঙ্গবন্ধু এসএম হলের ছাত্র ছিলেন।  বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র শেখ কামালও অত্র হলের হয়ে ডিবেট করতেন।

এ সময়ে বক্তারা হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। আলোচনা সভা শেষে অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত অথিতিরা এসএমডিসির নব নির্বাচিত সভাপতি আবদুল্লাহ বিন আকিল নোমান ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন সোহেল এর কাছে ক্লাবের দায়িত্ব হস্তান্তর করে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬