নতুন বিতার্কিক পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

০৬ আগস্ট ২০১৮, ০৯:৫৭ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতর্ক সংগঠন 'কুমিল্লা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি'র আয়োজনে তৃতীয়বারের মত ডিবেটর সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

তৃতীয় ডিবেটর সার্চ প্রোগ্রামের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে অাইন বিভাগ ও রানার্সঅাপ হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন অাইন বিভাগের মো. তরিকুল ইসলাম। এছাড়াও এ প্রোগ্রামের মাধ্যমে বেশ কয়েকজন নতুন বিতার্কিক নিজেদেরকে ক্যাম্পাস পরিসরে তুলে ধরেছেন।

সমাপনী অনুষ্ঠানে ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাজীব হোসেন সানির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের এবং সোসাইটির উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির সৈকত।

এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬