রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘যুক্তি যুদ্ধে প্রাপ্তি হোক জাগ্রত মন প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল ‘রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৮’। এ প্রতিযোগিতায় বিজয়ী চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ও রানার-আপ বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়।

শুক্রবার কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আলোকিত সমাজ গড়ার লক্ষে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান খান, বিশেষ অতিথি হিসেবে কদম মোবারক সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান।

প্রধান অতিথি রাশেদ হাসান খান বলেন, ‘মানবিক সমাজ গড়ার লক্ষ্যে,কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণে যুক্তি নির্ভর তরুণ প্রজন্ম দরকার,আর বিতর্ক সেই কাজটিই করছে।’

প্রতিযোগিতায় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়,চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, সিডিএ পাবলিক স্কুল, সানোয়ারা পৌর বালক উচ্চ বিদ্যালয়, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম আইডিয়াল স্কুল,কাজেম আলী স্কুলসহ ১২টি দল অংশগ্রহণ করে।

বিজয়ী ও রানার-আপ দলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান মাহফুজুর রহমান।প্রতিযোগিতার প্রধান সমন্নয়ক রোটারেক্টর মু. মেহেদি রহমানের সঞ্চলনায় ও রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদের বর্তমান সভাপতি রোটারেক্টর মোহাম্মদ মিশকাতের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রোটারিয়ান ও রোটারেক্টবৃন্দ।

মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence