কুবিতে লোক প্রশাসন বিভাগের বিতর্ক কর্মশালায় বক্তারা

‘বিতার্কিকরা জ্ঞানের দিক দিয়ে এগিয়ে থাকেন’

১৭ জুলাই ২০১৮, ০৯:০০ PM
কুবির লোক প্রশাসন বিভাগের আয়োজনে বিতর্ক বিষয়ক কর্মশালায় উপস্থিতিরা

কুবির লোক প্রশাসন বিভাগের আয়োজনে বিতর্ক বিষয়ক কর্মশালায় উপস্থিতিরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) লোক প্রশাসন বিভাগের আয়োজনে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গবার দুপুরে বিভাগের মাল্টিমিডিয়া রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিভাগের বিতর্ক ক্লাবের উদ্বোধন করা হয়।

'ডিবেটিং ক্লাব অব পাবলিক এডমিনিসট্রেশন' এর সমন্বয়ক তানভীর সাবিকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা ও বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন বিতার্কিক যখন বিতর্কের জন্য প্রস্তুতি নেয় তখন তাকে অনেক বিষয়ের উপর জ্ঞান রাখতে হয়। এজন্যই একজন বিতার্কিক অন্য সবার চেয়ে জ্ঞানের দিক দিয়ে অনেক এগিয়ে থাকে।

এ সময় পাবলিক এডমিনিসট্রেশন এ্যাসোসিয়েশন এর সভাপতি ও বিভাগের সহকরী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, সহ-সভাপতি মোঃ নাজমুল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন, মোঃ নাহিদুল ইসলাম এবং এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিভাগের শিক্ষার্থী ফয়েজুল ইসলাম ফিরোজসহ বিভাগের বিতার্কিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ্যাসোসিয়েশনের সভাপতি জান্নাতুল ফেরদৌস লতা আনুষ্ঠানিকভাবে বিতর্ক ক্লাবের উদ্বোধন ও কমিটির নাম ঘোষণা করেন। এ কমিটির উপদেষ্টা হিসেবে আছেন বিভাগের শিক্ষক রুহুল আমিন এবং সমন্বয়ক বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী তানভীর সাবিক, সহকারী সমন্বয়ক শাহাদাত বিপ্লব, নাজমুল সবুজ, এনায়েত উল্লাহ এবং তানিয়া আক্তার।

প্রসঙ্গত, এ বিতর্ক কর্মশালা পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক আদনান কবির সৈকত। এসময় সোসাইটির সাধারণ সম্পাদক সানিসহ অন্যান্য বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950