পুলিশ নিয়ে প্রেমিকের বিয়ে বাড়িতে হাজির প্রেমিকা, অতপর...

০৮ আগস্ট ২০২২, ১২:০০ PM
প্রেমিকার অনশন

প্রেমিকার অনশন © ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশকে সঙ্গে নিয়ে প্রেমিকের বিয়ে বাড়িতে হাজির হন এক তরুণী। পরে নিজের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে বিয়ে পণ্ড করে প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন মেয়েটি।

প্রেমিক আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের পশ্চিম কাজলা পাড়ার মৃত জাফর আলীর ছেলে। মেয়েটিও একই গ্রামের বাসিন্দা।

ওই তরুণী বলেন, আমিনুল ইসলাম চার বছরের প্রেমের সম্পর্কে বিয়ের কথা বলে আমার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছেন। গত শুক্রবার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমাকে ঢাকা থেকে বাড়ি আনার পথে ময়মনসিংহে রেখে পালিয়ে যায় সে। পরে রাতে আমি ময়মনসিংহ থেকে ট্রেনে দেওয়ানগঞ্জ এলে রেলওয়ে পুলিশ আমাকে একা দেখে দেওয়ানগঞ্জ থানায় নিয়ে যায়। ওই দিনই আমিনুলের অন্যত্র বিয়ে হওয়ার কথা ছিল। পরে আমি পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে আসি। এজন্য আমিনুল বিয়ে করতে পারেনি।

আরও পড়ুন: বিয়ের কথা বলে কলেজছাত্রীকে লাগাতার ধর্ষণ দশম শ্রেণির ছাত্রের

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামলচন্দ্র ধর জানান, আমিনুল প্রেমিকাকে রেখে চুনিয়া পাড়ার অন্য একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে
  • ০৭ এপ্রিল ২০২৬
আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close