ফেসবুকে পিস্তলের ছবি দেয়ায় তরুণ আটক

০৭ আগস্ট ২০২২, ০৪:২৪ PM
সোহরাব হোসেন মাহি

সোহরাব হোসেন মাহি © ফাইল ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে অভিযান চালিয়ে সোহরাব হোসেন মাহি (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে পিস্তল হাতে একটি ছবি পোস্ট করেছিল।

রোববার (৭ আগস্ট) দুপুরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটককৃত সোহরাব হোসেন মাহি পরকোট ইউনিয়নের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির সামছুল আলম মোল্লার ছেলে।

 
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডির স্টোরিতে পিস্তল হাতে একটি ছবি শেয়ার করে মাহি। ছবিটি নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের নজরে আসে। পরে শনিবার রাতে পুলিশ দক্ষিণ রামদেবপুর গ্রামের অভিযান চালিয়ে মাহিকে আটক করে।
 
জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম জানান, মাহিকে জিজ্ঞাসাবাদে সে উল্টা-পাল্টা তথ্য দিতে থাকে। নিজের মোবাইল হারিয়ে গেছে আবার তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এমন এলোমেলো কথা বলে মাহি। তার বক্তব্যে অসংলগ্ন ও সন্দেহজনক মনে হয় পুলিশের কাছে। এছাড়া পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেনি মাহি। এরই ধারাবাহিকতায় মাহির বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence