‘ক্লাসে ঢুকে শিক্ষককে মারতে মারতে নিয়ে যান অভিভাবকেরা’

০৩ আগস্ট ২০২২, ০৭:৫৮ PM
শিক্ষক হাফিজুর রহমান

শিক্ষক হাফিজুর রহমান © সংগৃহীত

ছাত্র-ছাত্রীর বিশৃঙ্খল আচরণের জন্য মৌখিকভাবে শাসন করায় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে (৫০) মারধরের অভিযোগ উঠেছে কিছু অভিভাবকের বিরুদ্ধে। বুধবার (৩ আগস্ট) ক্লাস চলাকালীন তাকে শ্রেণিকক্ষ থেকে বের করে এনে মারধর করা হয়। স্কুলটি পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে অবস্থিত।

পাবনা সদর থানায় ওই শিক্ষকের লিখিত অভিযোগে জানা গেছে, ২৯ জুলাই বিদ্যালয়ের কিছু ছাত্র-ছাত্রীর বিশৃঙ্খল আচরণের কারণে তাদেরকে মৌখিকভাবে শাসন করেন তিনি। এরই জের ধরে বুধবার ১০-১৫ জন ব্যক্তি হাতে লাঠি নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়েন। তারা শুরুতে ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তারা শিক্ষককে ক্লাস থেকে বের করে এনে এলোপাথাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে মারপিট করেন। হামলাকারীরা তাকে মারতে মারতে দোতলা থেকে নিচে নামিয়ে নেওয়ারও চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার শুরু করে।

আরও পড়ুন: নড়াইলের সেই শিক্ষককে ফুলের মালা পরিয়ে ফেরানো হল কলেজে

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলাম উদ্দিন, আমিরুল ইসলাম ও নাজির উদ্দিন এসে তাদের সহকর্মী হাফিজুর রহমানকে রক্ষার চেষ্টা করেন। তাদের বাধার মুখে হামলাকারীরা ওই শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।

বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেন। ওই শিক্ষক জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে উপজেলা শিক্ষা অফিসার ও পাবনা সদর থানায় বুধবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবারও (৪ আগস্ট) পুলিশ ওই বিদ্যালয়ে যাবে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি ইকরামুল কবীর মামুন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পাবনা জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পাবনা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি মির্জা জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক আরিছুর রহমান হিরা, পাবনা পৌর শাখার সভাপতি শফিকুল আলম রুবেল ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close