‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়ে ফাঁস নিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

০৩ আগস্ট ২০২২, ০২:৩০ PM
শামসুন্নাহার নিপা

শামসুন্নাহার নিপা © ফাইল ছবি

‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়ে বরিশালে স্বর্ণ পদকজয়ী আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী শামসুন্নাহার নিপা ফাঁস নিয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) শেষ রাতে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি। গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের মেয়ে। তিনি বরিশাল নাটক, উদীচী শিল্পীগোষ্ঠী, কবিতার ক্লাসের সদস্য ছিলেন।

এছাড়া  আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ পান। 

আরও পড়ুন: ভাড়ায় খেটে ভর্তি পরীক্ষা: সফল ঢাবি ছাত্রী, ব্যর্থ ছাত্র

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, হতাশা থেকে নিজের কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে নিপা। এ ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।

২ ঈদে সরকারি ছুটির ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬