ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৪ জুলাই ২০২২, ০৫:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ফেনীর সোনাগাজীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণের ঘটনার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মামলা থেকে একজনকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ফেনীর নারী ও শিশু নির্যাতনদমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এই রায় দেন।

আদালতে রাষ্টপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ হাজারী রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় খালাস পেয়েছেন মোহাম্মদ ফারুক।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের মে মাসে সোনাগাজীর নবাবপুর থেকে অস্ত্রে মুখে মা ও মেয়ে তুলে নিয়ে যান দণ্ডপ্রাপ্তরা। এরপর মার সামনেই মেয়েকে ধর্ষণ করেন তারা। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন।

মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। বাক আসামিরা পলাতক রয়েছেন।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence