রাষ্ট্রপতির ছেলের ড্রাইভারকে মারধর, জবি ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

২৮ জুন ২০২২, ০৮:১২ AM
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী কৌশিক সরকার সাম্য

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী কৌশিক সরকার সাম্য © সংগৃহীত

তুচ্ছ ঘটনার জেরে রাষ্ট্রপতির ছেলের গাড়ির ড্রাইভারকে আটকে রেখে মারধর করেছেন কৌশিক সরকার সাম্য নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের এক কর্মী। এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। ওই ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার নাম কৌশিক সরকার সাম্য।

সোমবার (২৭ জুন) ওয়ারী থানায় বাদী হয়ে এ মামলা করেন নজরুল ইসলাম নামে ভুক্তভোগী চালন। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন হাওলাদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার ওয়ারীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম হলের কাছে গাড়িতে চালক থাকার সময় আসামি সাইড দিতে বলে। পরে তুচ্ছ ঘটনায় ড্রাইভারকে মারধর করা হয়।

তিনি বলেন, এরপর তাকে নজরুল ইসলাম হলে ধরে নিয়ে গিয়ে মারধর করা হয়। এ ছাড়া প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ অভিযোগ করে নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। একজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা করে আসামি করা হয়েছে। তবে এ মামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

আরো পড়ুন: পদ্মাসেতুর নাট খোলা যুবকের বাড়িতে ছাত্রলীগের হামলা-ভাঙচুরের অভিযোগ

ওয়ারী থানার ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক জহির হোসেন বলেন, তুচ্ছ ঘটনায় চালককে মারধর করা হয়। বাদী খুব ভয় পেয়ে যান। এমনভাবে মারতে থাকে যেন আর বাঁচবেন না বলে আমাদের কাছে ভীতি প্রকাশ করেন। তিনি মহামান্য রাষ্ট্রপতির ছেলের গাড়ির চালক বলে আমাদেরকে জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঘটনার বিষয়ে ওয়ারী থানা থেকে শুনেছি। গাড়ির চালক মহামান্য রাষ্ট্রপতির ছেলের চালক বলে থানা জানিয়েছে। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২০১৯ সালের ৭ নভেম্বর আসামি কৌশিক সরকার সাম্যকে সাময়িক বহিস্কার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সরকারি কর্মকর্তাকে গুলি করে স্ট্রিমিংয়ে থাকা ইউটিউবারকে জান…
  • ১০ আগস্ট ২০২৬
স্কুলটির ৩৮২ পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ ৫
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল—কোন…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার
  • ১০ আগস্ট ২০২৬
ফেল করা ৭ লাখ শিক্ষার্থীর সামনে কী সুযোগ, কীভাবে শিক্ষাজীবন…
  • ১০ আগস্ট ২০২৬
দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬