বাসের চাকা উঠে যায় স্কুলছাত্রের মাথায়, আগুন দিল জনতা

১৪ জুন ২০২২, ০৬:৩৯ PM
বাসে আগুন

বাসে আগুন © সংগৃহীত

খুলনার কয়রায় বাসের ধাক্কায় রমজান আলী (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার বমিয়া সরদারবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কয়রা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত রমজান আলী উপজেলার বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও বামিয়া গ্রামের কিনু আলী সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী বাইসাইকেলে করে বিদ্যালয় থেকে বাড়ির দিকে যাচ্ছিল। সে বামিয়া সরদারবাড়ী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকাগাছাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে এবং বাসের সামনের চাকা তার মাথার ওপরে উঠে যায়।

এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কয়রা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবন দাশ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। পরে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি, সময় পেরিয়েও আদেশ দিতে পারে…
  • ০২ অক্টোবর ২০২৬